নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত ১৯ আইপিএস অফিসারকে নয়া দায়িত্ব দিল নবান্ন

নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত ১৯ আইপিএস অফিসারকে নয়া দায়িত্ব দিল নবান্ন

রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশন কর্তৃক অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে পুনর্বহাল করল নবান্ন। বুধবার রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, এই পুলিশ আধিকারিকদের গোয়েন্দা বিভাগসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অ-নির্বাচনী পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মাঝেই এই রদবদল ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নতুন তালিকায় ইন্দিরা মুখোপাধ্যায়কে সিআইডির স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট এবং প্রবীণকুমার ত্রিপাঠীকে এসটিএফের আইজিপি করা হয়েছে। কমিশনের নির্দেশ মেনেই তাঁদের নির্বাচনের সঙ্গে সম্পর্কহীন পদে নিয়োগ করেছে রাজ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *