কাতার থেকে বহিষ্কৃত হচ্ছেন ইরানি কর্মকর্তারা, মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ

কাতার থেকে বহিষ্কৃত হচ্ছেন ইরানি কর্মকর্তারা, মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ

ইরানের উপর্যুপরি হামলার মুখে কঠোর পদক্ষেপ নিল কাতার। রাস লাফান শিল্প নগরীতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানি সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশ্বের বৃহত্তম এই প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করলেও ওয়াশিংটনের সমর্থনের বিষয়টি এখনও অস্পষ্ট। এই হামলার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *