ভোটার তালিকায় বড়সড় রদবদল, আট লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কায় তোলপাড় রাজ্য

ভোটার তালিকায় বড়সড় রদবদল, আট লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কায় তোলপাড় রাজ্য

রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। সূত্র মারফত জানা গিয়েছে, বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকাটি আজ শুক্রবারই প্রকাশিত হতে পারে। প্রাথমিক হিসেব অনুযায়ী, তালিকায় থাকা প্রায় ২৫ লক্ষ ৩৪ হাজার নামের নিষ্পত্তি ইতিমধ্য়েই সম্পন্ন হয়েছে। তবে তথ্য যাচাইয়ের পর এই বিপুল সংখ্যক নামের মধ্যে থেকে প্রায় ৪০ শতাংশ বা প্রায় ৮ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সাপ্লিমেন্টারি এই তালিকা প্রকাশের আইনি ও প্রশাসনিক দিক খতিয়ে দেখতে তৎপরতা শুরু হয়েছে নবান্ন ও লালবাজারে। এই স্পর্শকাতর বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হন রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডি মহাপরিচালক (DG)। ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরবর্তী আইনি জটিলতা এড়াতেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *