হু হু করে বাড়ছে অশোধিত তেলের দাম, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে নাজেহাল বিশ্ববাজার

হু হু করে বাড়ছে অশোধিত তেলের দাম, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে নাজেহাল বিশ্ববাজার

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা এবং জ্বালানি উৎপাদন পরিকাঠামোর ওপর অতর্কিত হামলার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যুদ্ধ পরিস্থিতির জেরে জোগান ব্যাহত হওয়ার আশঙ্কায় লাফিয়ে বাড়ছে তেলের দাম। গত ১৫ দিনে অপরিশোধিত তেলের বাজারমূল্য অবিশ্বাস্যভাবে ৪০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড়সড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১২ ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে আমেরিকার ডব্লিউটিআই ক্রুডের দরও, যা বর্তমানে ব্যারেল প্রতি ৯৭ ডলারে পৌঁছেছে। জ্বালানির এই লাগামহীন মূল্যবৃদ্ধি আগামী দিনে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহণ খরচের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *