ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সরাচ্ছে ট্রাম্প প্রশাসন, বিশ্ববাজারে কমতে পারে জ্বালানির দাম

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সরাচ্ছে ট্রাম্প প্রশাসন, বিশ্ববাজারে কমতে পারে জ্বালানির দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সমুদ্রপথে ট্যাঙ্কারে আটকে থাকা প্রায় ১৪ কোটি ব্যারেল ইরানি তেলের ওপর থেকে শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। মূলত হরমোজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে যে তেলের সংকট তৈরি হয়েছে, এই বিপুল পরিমাণ জ্বালানি বাজারে এলে আগামী কয়েক সপ্তাহ তার নেতিবাচক প্রভাব অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

আমেরিকার এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে তেলের যোগান বাড়বে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবেন। এর আগে একইভাবে রুশ তেলের ওপর থেকেও নিষেধাজ্ঞা শিথিল করেছিল মার্কিন ট্রেজারি বিভাগ। পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখতে জাপানসহ সহযোগী দেশগুলোর সঙ্গে কৌশলগত আলোচনা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। তেলের ভাণ্ডার থেকে অতিরিক্ত জোগান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ওয়াশিংটন এই বিশেষ কূটনৈতিক ও অর্থনৈতিক পথে হাঁটছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *