নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রামনবমীর রেশ কাটতে না কাটতেই বঙ্গে হাইভোল্টেজ প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, রাজ্যে মোট ১৪টি জনসভা ও রোড-শো করবেন তিনি। মোদীর এই ঠাসা কর্মসূচিকে কেন্দ্র করে ভোটমুখী বাংলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ ৮টি এবং জেপি নাড্ডা ৬টি সভা করবেন। এছাড়াও যোগী আদিত্যনাথ ও নিতিন নবীন একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। তারকা প্রচারক হিসেবে মহাগুরু মিঠুন চক্রবর্তী ১০টি প্রচার কর্মসূচি পালন করবেন বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *