বারবার ব্যর্থতার পর নিলামে বিক্রি হলো দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি

বারবার ব্যর্থতার পর নিলামে বিক্রি হলো দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি অবশেষে পঞ্চমবারের চেষ্টায় নিলামে বিক্রি হয়েছে। ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূলচক্রী দাউদের মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বাকে গ্রামে অবস্থিত চারটি কৃষিজমি বৃহস্পতিবার নিলাম করে ‘সাফেমা’ (SAFEMA) কর্তৃপক্ষ। এর আগে চারবার নিলামের ডাক দিলেও উপযুক্ত ক্রেতার অভাবে এই সম্পত্তিগুলো অবিক্রিত থেকে গিয়েছিল।

নিলামে ওঠা এই চারটি জমির বাজারমূল্য অনেক বেশি হলেও সংরক্ষিত মূল্য তুলনামূলকভাবে অনেকটাই কম রাখা হয়েছিল। শেষ পর্যন্ত মুম্বইয়ের এক ব্যবসায়ী জমিগুলো কিনে নেন। এর মধ্যে একটি জমি ১০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে, যার সংরক্ষিত মূল্য ছিল ৯.৪১ লক্ষ টাকা। বাকি তিনটি জমি তাদের সংরক্ষিত মূল্যেই বিক্রি হয়, যার মধ্যে একটির দাম ছিল মাত্র ১৫,৪৪০ টাকা।

দীর্ঘদিন ধরে দাউদের এই সম্পত্তিগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করায় কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। ডনের রোষানলে পড়ার আশঙ্কায় অতীতে অনেকেই পিছিয়ে গিয়েছিলেন। এবারও মাত্র দুইজন ব্যক্তি নিলামে আগ্রহ প্রকাশ করায় সম্পত্তির আশানুরূপ দাম ওঠেনি। প্রশাসনের কঠোর নজরদারিতে শেষ পর্যন্ত জলর দরেই বিক্রি হয়ে গেল পলাতক এই মাফিয়ার আদি ভিটেমাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *