বকেয়া ডিএ নিয়ে এবার নয়া মোড়, ষষ্ঠ বেতন কমিশনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা

বকেয়া ডিএ নিয়ে এবার নয়া মোড়, ষষ্ঠ বেতন কমিশনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আইনি লড়াই এবার নতুন মাত্রা পেল। পঞ্চম বেতন কমিশনের বকেয়া মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও কার্যকর না হলেও, এর মধ্যেই ষষ্ঠ বেতন কমিশন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে ‘ইউনিটি ফোরাম’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে এই নতুন মামলাটি রুজু করা হয়েছে।

মামলাকারীদের মূল দাবি হলো, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স বা সর্বভারতীয় মূল্যসূচক মেনে ষষ্ঠ বেতন কমিশনের প্রথম কিস্তির টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে বলে ওই সংগঠনটি দাবি করেছে। পঞ্চম বেতন কমিশনের জট না কাটতেই ষষ্ঠ কমিশন নিয়ে এই আইনি পদক্ষেপ রাজ্য প্রশাসনের ওপর চাপ আরও বাড়িয়ে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *