সমুদ্রে কোনো দাদাগিরি মানবে না ভারত পশ্চিম এশিয়া সংকটে বিশ্বনেতাদের কড়া বার্তা মোদীর

সমুদ্রে কোনো দাদাগিরি মানবে না ভারত পশ্চিম এশিয়া সংকটে বিশ্বনেতাদের কড়া বার্তা মোদীর

পশ্চিম এশিয়া জুড়ে ঘনীভূত যুদ্ধের মেঘের মাঝে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সচল রাখতে এক অভাবনীয় কূটনৈতিক পদক্ষেপ নিল ভারত। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য বিশ্বমঞ্চে কড়া অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সমুদ্রে অবাধ বাণিজ্য ও ভারতীয় জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফ্রান্স, ওমান, মালয়েশিয়া ও কাতারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে জরুরি আলোচনা করেছেন।

ভারতের এই উদ্বেগের মূলে রয়েছে জাতীয় জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা। বর্তমানে ওই অঞ্চলে ভারতের ২২টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে, যার নিরাপত্তা বিঘ্নিত হলে বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা রয়েছে। মোদী সরকার সাফ জানিয়ে দিয়েছে যে, কোনোভাবেই সমুদ্রপথকে যুদ্ধের ময়দান বানিয়ে বিশ্ববাণিজ্য স্তব্ধ করা যাবে না। জ্বালানি পরিকাঠামোয় যেকোনো হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক উল্লেখ করে আলোচনার মাধ্যমে দ্রুত শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *