যুদ্ধ আবহে ফের দাম বাড়ল জ্বালানির, এই মহানগরে পকেটে টান পড়ার আশঙ্কায় সাধারণ মানুষ

যুদ্ধ আবহে ফের দাম বাড়ল জ্বালানির, এই মহানগরে পকেটে টান পড়ার আশঙ্কায় সাধারণ মানুষ

ইরান ও ইজরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ১১২ ডলার ছাড়িয়ে যাওয়ায় ভারতের বাজারেও তার প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তেলের দাম প্রতি ব্যারেলে ১৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এর প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরির সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

দিল্লি, মুম্বই ও কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও চেন্নাইয়ে টানা দ্বিতীয় দিনের মতো জ্বালানির দাম বেড়েছে। গত দুই দিনে সেখানে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম ৪০ পয়সার বেশি বৃদ্ধি পেয়েছে। আইওসিএল-এর তথ্য অনুযায়ী, বর্তমানে চেন্নাইয়ে পেট্রোল ১০১.২৩ টাকা এবং ডিজেল ৯২.৮১ টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আগামী দিনে দেশের অন্যান্য প্রান্তেও জ্বালানির দাম আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *