এক ঝটকায় ‘অফলাইন’ হবে বিশ্ব? ইরানের হুমকিতে ঘনিয়ে আসছে ইন্টারনেট বিপর্যয়

হু হু করে কমবে ইন্টারনেটের গতি, অচল হতে পারে গুগল-অ্যামাজন! লাল সাগরের তলদেশে থাকা ফাইবার অপটিক ক্যাবল কেটে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছে ইরান। এই ক্যাবলগুলোর মাধ্যমেই বিশ্বের প্রায় ১৭ শতাংশ এবং এশিয়ার ৩০ শতাংশ ইন্টারনেট ট্রাফিক নিয়ন্ত্রিত হয়। গালফ দেশগুলো যদি মার্কিন সেনাদের আশ্রয় দেওয়া বন্ধ না করে, তবে এই সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
বিপাকে পড়তে পারে ভারতসহ একাধিক দেশ
সমুদ্রতলে থাকা এই ক্যাবল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলে ভারতও বড়সড় সংকটের মুখে পড়বে। এর ফলে ব্যাহত হতে পারে ডিজিটাল লেনদেন, ক্লাউড সার্ভিস এবং এআই হাবের কার্যক্রম। একবার সংযোগ বিচ্ছিন্ন হলে তা মেরামত করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর জন্য যথেষ্ট। বর্তমানে মেটা-র মতো বড় প্রতিষ্ঠানের কর্মীরা ইতিমধ্যেই পারস্য উপসাগরীয় এলাকা ছাড়তে শুরু করেছেন।