টিকিট পাচ্ছেন না খোদ সুনীল গাভাস্কার! ‘ধুরন্ধর ২’ জ্বরে কাঁপছে গোটা দেশ, রণবীর সিংয়ের সিনেমার দাপটে হাউসফুল থিয়েটার

টিকিট পাচ্ছেন না খোদ সুনীল গাভাস্কার! ‘ধুরন্ধর ২’ জ্বরে কাঁপছে গোটা দেশ, রণবীর সিংয়ের সিনেমার দাপটে হাউসফুল থিয়েটার

আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি, কিন্তু বর্তমানে ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে কেবল দুটি বিষয়— ইরান যুদ্ধ এবং আদিত্য ধর পরিচালিত রণবীর সিংয়ের ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। স্পাই অ্যাকশন ঘরানার এই ছবিটি মুক্তির মাত্র পাঁচ দিনেই ৫০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে বক্স অফিসে সুনামি বইয়ে দিয়েছে।

টিকিটের হাহাকার এতটাই যে খোদ ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কারকেও বেগ পেতে হচ্ছে। এই সিনেমার অভিনেতা রাকেশ বেদী সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন যে, গাভাস্কার স্বয়ং তাঁর কাছে টিকিট জোগাড় করে দেওয়ার অনুরোধ করেছেন। রাকেশ জানান, “সুনীল গাভাস্কার আমাকে বলেছেন, রাকেশজি আমি ধুরন্ধর ২-এর টিকিট পাচ্ছি না, দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দিন।”

ইতিমধ্যেই গুজরাট টাইটান্সের ক্রিকেটার থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াও প্রেক্ষাগৃহে গিয়ে এই সিনেমাটি উপভোগ করেছেন। প্রথম পর্বের ১৩০০ কোটির রেকর্ড ভেঙে এই ছবি বলিউডের সর্বকালের সেরা উপার্কারী সিনেমা হওয়ার পথে এগোচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *