বিজেপি নেত্রীর স্বামীই পুলিশ পর্যবেক্ষক! মালদহের চার কেন্দ্রে কমিশনের নিয়োগ নিয়ে তোলপাড়

বিজেপি নেত্রীর স্বামীই পুলিশ পর্যবেক্ষক! মালদহের চার কেন্দ্রে কমিশনের নিয়োগ নিয়ে তোলপাড়

তৃণমূলের বিস্ফোরক দাবি এবং ছবি প্রকাশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশন মালদহের মোথাবাড়ি, বৈষ্ণবনগর, মানিকচক এবং সুজাপুর কেন্দ্রের জন্য যাকে পুলিশ পর্যবেক্ষক করেছে, সেই আইপিএস জয়ন্ত কান্তের স্ত্রী বিহারের দাপুটে বিজেপি নেত্রী। বিহার সীমান্ত লাগোয়া এই কেন্দ্রগুলিতে এমন নিয়োগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং পার্থ ভৌমিক। শাসক শিবিরের দাবি, বিজেপি ও কমিশন যোগসাজশ করে বাংলা দখলের ছক কষছে। এই বিতর্কে এখন অস্বস্তিতে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *