ভয়াবহ দুর্ঘটনা! পদ্মার অতল গহ্বরে ৪০ যাত্রীসহ বাস ১৬ প্রাণ কেড়ে নিল

ভয়াবহ দুর্ঘটনা! পদ্মার অতল গহ্বরে ৪০ যাত্রীসহ বাস ১৬ প্রাণ কেড়ে নিল

রাজবাড়ীতে ফেরিতে ওঠার সময় ভয়াবহ বিপত্তি। একটি ইউটিলিটি ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় নারীসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। প্রায় ৩০ ফুট গভীর জল থেকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে টেনে তুললে একে একে বেরিয়ে আসে নিথর দেহগুলো। আবহাওয়া প্রতিকূল হওয়া সত্ত্বেও ডুবুরিরা দীর্ঘ ছয় ঘণ্টা তল্লাশি চালিয়ে এই উদ্ধারকাজ সম্পন্ন করেন। প্রাণে বেঁচে যাওয়া যাত্রীদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পদ্মা পাড়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *