“‘ভারত কারও দালাল নয়’—ইরান-পাকিস্তান প্রসঙ্গে কেন এত ক্ষুব্ধ জয়শঙ্কর?”

“‘ভারত কারও দালাল নয়’—ইরান-পাকিস্তান প্রসঙ্গে কেন এত ক্ষুব্ধ জয়শঙ্কর?”

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আমেরিকা ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিদেশমন্ত্রী ইশাক দার তেহরানের কাছে ওয়াশিংটনের ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পৌঁছে দেওয়ার কথা জানান। ইসলামাবাদের এই সক্রিয়তার প্রেক্ষিতে ভারতের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে বুধবার সর্বদলীয় বৈঠকে সরব হয় বিরোধী দলগুলো।

বিরোধীদের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অত্যন্ত কড়া ভাষায় ভারতের অবস্থান স্পষ্ট করেন। তিনি সাফ জানান যে, আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ভারত কোনো ‘দালাল রাষ্ট্র’ নয় এবং কোনো পক্ষের হয়ে দালালি করা নয়াদিল্লির নীতির বহির্ভূত। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সময়মতো প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাচ্ছে উল্লেখ করে তিনি জানান, সংকটের মুহূর্তে ভারত নীরব রয়েছে—এমন অভিযোগ ভিত্তিহীন।

এদিকে পাকিস্তানের এই মধ্যস্থতার প্রচেষ্টাকে আমল দেয়নি তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, আমেরিকা বা ইজরায়েলের সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতার মৃত্যুর পর পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই আবহে ভারত নিজের কূটনৈতিক মর্যাদা বজায় রেখে জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *