বীর সেনাদের জন্য মোদী সরকারের বাম্পার উপহার, আজীবন বিনামূল্যে ট্রেন ভ্রমণের সুযোগ
March 26, 20265:25 pm

দেশের বীর সন্তানদের বড় সম্মান দিয়ে গ্যালান্ট্রি পুরস্কার প্রাপকদের জন্য আজীবন বিনামূল্যে রেলযাত্রার ঘোষণা করল কেন্দ্র। এখন থেকে সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনার এই বিশেষ সম্মানপ্রাপ্তরা সপরিবারে ফার্স্ট ক্লাস বা এসি কোচে একদম বিনে পয়সায় সফর করতে পারবেন। মরণোত্তর সম্মান প্রাপকদের ক্ষেত্রে তাঁদের অবিবাহিত বাবা-মা অথবা জীবনসঙ্গী এই বিশেষ সুবিধা পাবেন। এমনকি সফরের সময় সঙ্গে একজন সঙ্গীও নিতে পারবেন তাঁরা। পরমবীর চক্র থেকে শৌর্য চক্র জয়ী হাজার হাজার সেনা পরিবারকে মর্যাদাপূর্ণ ও আরামদায়ক সফরের সুযোগ দিতেই প্রতিরক্ষা মন্ত্রকের এই ঐতিহাসিক পদক্ষেপ।