রাজ্য সরকারি কর্মীদের সপ্তম পে কমিশন ও বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশনের ঘোষণা হলেও নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া নিয়ে বাড়ছে কৌতুহল। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর, ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন সুপারিশ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকার এখনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না করায় এবং কমিশনের চেয়ারম্যান ও সদস্য মনোনীত না হওয়ায় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।
নতুন বেতন কাঠামোয় মূল আকর্ষণ হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর, যা ২.৯১ থেকে ৩.১৫ শতাংশ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কার্যকর হলে সরকারি কর্মীদের মূল বেতন প্রায় তিনগুণ বৃদ্ধি পেতে পারে এবং এর সাথে পাল্লা দিয়ে বাড়বে বাড়ি ভাড়া ও মহার্ঘ ভাতাও। তবে বাজেটে সদিচ্ছা প্রকাশ পেলেও চূড়ান্ত বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আর্থিক পরিবর্তনের এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।