বড় খবরঃ প্যানের জন্য আবেদনের নিয়মে বদল

শুধুমাত্র আধার থাকলেই এতদিন সহজেই প্যান কার্ডের জন্য আবেদন করা যেত। প্রয়োজনে তা সংশোধন পর্যন্ত করা যেত। আগামী ১ এপ্রিল অর্থাৎ নতুন অর্থবর্ষ থেকে বদলে যাচ্ছে সেই নিয়ম। ১ এপ্রিল থেকে নতুন প্যান কার্ড তৈরি বা সংশোধনের ক্ষেত্রে আধার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। লাগবে জন্মের শংসাপত্র, পাসপোর্ট সহ বেশ কয়েকটি নথি। পরিচয় যাচাই আরও স্বচ্ছ ও নির্ভুল করতেই এই পদক্ষেপ বলে দাবি সরকারি সূত্রে।
কী কী নথি লাগবে?
১ এপ্রিল থেকে নতুন প্যান কার্ড তৈরি বা সংশোধনের ক্ষেত্রে আধার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। নতুন নিয়মে আধারের পাশাপাশি জন্মের শংসাপত্র, ভোটার আইডি, দশম শ্রেণির সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও ম্যাজিস্ট্রেটের দেওয়া হলফনামা জমা দিতে হবে। আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্যান কার্ডে দেওয়া নাম ও আধার কার্ডের নামের মধ্যে মিল থাকতে হবে।