ভোটের আগেই কিস্তির দিন শেষ! বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরাট চমক

ভোটের আগেই কিস্তির দিন শেষ! বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরাট চমক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর নিয়ে এল অর্থ দফতর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া সমস্ত ডিএ (DA) এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। পূর্বের কিস্তিতে টাকা দেওয়ার ঘোষণা বদলে সরাসরি আগামী ৩১ মার্চের মধ্যে প্রাপকদের অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে।

চাকরিরত কর্মী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত এবং ফ্যামিলি পেনশনভোগী—সকলেই এই সুবিধার আওতায় আসছেন। নিয়ম অনুযায়ী, গ্রুপ এ, বি এবং সি ক্যাটেগরির কর্মীদের প্রাপ্য টাকা জমা হবে তাঁদের জিপিএফ অ্যাকাউন্টে। অন্যদিকে, গ্রুপ ডি কর্মী এবং পেনশনভোগীরা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন।

বকেয়া টাকার পরিমাণ নির্ভুলভাবে জানতে ইতিমদ্যেই একটি বিশেষ পোর্টাল চালু করেছে অর্থ দফতর। কাজ দ্রুত শেষ করতে শনি ও রবিবারও খোলা রাখা হচ্ছে সংশ্লিষ্ট দফতর। স্বরাষ্ট্র দফতরের কড়া নির্দেশে এই প্রক্রিয়া এখন তুঙ্গে। যদিও ডিএ প্রদানের পদ্ধতি নিয়ে কর্মচারী সংগঠনগুলির মধ্যে এখনও কিছু চাপানউতোর বজায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *