৩১ মার্চের মধ্যে এই ৩টি কাজ না করলেই বিপদ গুনতে হবে বড় জরিমানা

৩১ মার্চের মধ্যে এই ৩টি কাজ না করলেই বিপদ গুনতে হবে বড় জরিমানা

আয়কর জমা দেওয়া থেকে শুরু করে বিনিয়োগের প্রস্তুতি সেরে ফেলার শেষ সময়সীমা ৩১ মার্চ ২০২৬। এই তারিখের মধ্যে নির্দিষ্ট তিনটি কাজ সম্পন্ন না করলে আয়কর দপ্তরের নোটিশ এবং মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে পারেন করদাতারা।

১. আপডেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন

আয়কর আইনের ১৩৯(৮এ) ধারা অনুযায়ী, করদাতারা তাদের আগের কোনো ভুল সংশোধন বা অঘোষিত আয় প্রদর্শনের সুযোগ পাবেন। ২০২১-২২ মূল্যায়ন বর্ষের জন্য আপডেটেড রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৬। এই সুযোগ হাতছাড়া করলে পরবর্তীতে আইনি জটিলতা ও অধিক পেনাল্টি হতে পারে।

২. ফরেন ট্যাক্স ক্রেডিট (ফর্ম ৬৭)

বিদেশে কর্মরত বা বিদেশি উৎস থেকে আয় করা ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বৈত কর এড়াতে ৩১ মার্চের মধ্যে ফর্ম ৬৭-এর সাথে বিদেশি আয় ও কর প্রদানের সার্টিফিকেট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এটি না করলে করছাড়ের সুবিধা পাওয়া যাবে না।

৩. অ্যাডভান্স ট্যাক্স

ফ্রিল্যান্সিং, বাড়ি ভাড়া, ক্যাপিটাল গেইনস বা সুদের মাধ্যমে যারা আয় করেন, তাদের জন্য অ্যাডভান্স ট্যাক্স জমা দেওয়া বাধ্যতামূলক। ৩১ মার্চের মধ্যে এই কর পরিশোধ না করলে ২৩৪বি এবং ২৩৪সি ধারা অনুযায়ী বকেয়া টাকার ওপর প্রতি মাসে ১ শতাংশ হারে সুদ গুনতে হবে।

অপ্রয়োজনীয় মানসিক চাপ এবং আর্থিক ক্ষতি এড়াতে আগামী ৩১ মার্চের মধ্যে এই কাজগুলো দ্রুত সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে আয়কর বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *