ইরান দখলে ট্রাম্পের ভয়ঙ্কর ‘মাস্টারপ্ল্যান’, মার্কিন স্থলসেনার নিশানায় এবার খামেনেইর পরমাণু কেন্দ্র
March 30, 20268:40 pm

পেন্টাগনের ‘দ্য ফাইনাল ব্লো’ কৌশলে থরথর করে কাঁপছে তেহরান। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আরব সাগরে রণতরি ‘ইউএসএস ত্রিপোলি’ পৌঁছাতেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে লারাক ও খার্গ দ্বীপ দখলের চূড়ান্ত ছক কষেছে ওয়াশিংটন। জল, স্থল ও আকাশপথে ত্রিমুখী আক্রমণে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দিতে তৈরি হাজার হাজার মার্কিন মেরিন সেনা। হোয়াইট হাউসের হুঁশিয়ারি, এবার কেবল হুঁশিয়ারি নয়, ইরানের ‘বিপজ্জনক’ অস্ত্রভাণ্ডার ও পরমাণু কেন্দ্রগুলি চিরতরে গুঁড়িয়ে দিতে সরাসরি যুদ্ধের ময়দানে নামছে বিশ্বের শ্রেষ্ঠ শক্তি। আকাশপথে লাগাতার বোমাবর্ষণের পাশাপাশি শুরু হবে অতর্কিত গেরিলা হামলা, যা খামেনেই প্রশাসনের কফিনে শেষ পেরেক পুঁতে দেবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।