রেড কার্পেটে পা হড়কে সটান মাটিতে পড়ে গেলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী

রেড কার্পেটে পা হড়কে সটান মাটিতে পড়ে গেলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী

সারা বিশ্ব যখন যুদ্ধ থামানোর উপায় খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই এক অস্বস্তিকর ঘটনার সাক্ষী থাকল পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা প্রশমনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে এসেছিলেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের প্রতিনিধিরা। সেই বিদেশি অতিথিদের স্বাগত জানাতে গিয়েই বিপত্তি ঘটালেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক ডার।

মন্ত্রণালয়ের সামনে পাতা লাল গালিচায় হাঁটতে গিয়ে আচমকাই ভারসাম্য হারিয়ে আছাড় খান তিনি। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয় এবং ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় মন্ত্রী গুরুতর চোট পাননি, নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে টেনে তোলেন। তবে কূটনৈতিক মহলে এই ঘটনা নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা করতে গিয়ে পাকিস্তানের খোদ বিদেশমন্ত্রীর এমন ‘ফজিহত’ এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *