মধ্যপ্রাচ্য সংকটে অন্ধকারাচ্ছন্ন শ্রীলঙ্কার ত্রাতা ভারত পাঠাল বিশাল জ্বালানির খেপ

মধ্যপ্রাচ্য সংকটে অন্ধকারাচ্ছন্ন শ্রীলঙ্কার ত্রাতা ভারত পাঠাল বিশাল জ্বালানির খেপ

মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় চরম সংকটে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এই কঠিন সময়ে প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়ে ভারত ৩৮,০০০ মেট্রিক টন পেট্রোলিয়াম পণ্যের একটি বড় চালান কলম্বোয় পাঠিয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে জরুরি ফোনালাপের পর ‘লঙ্কা আইওসি’-র মাধ্যমে ২০,০০০ মেট্রিক টন ডিজেল ও ১৮,০০০ মেট্রিক টন পেট্রোল দ্রুত লঙ্কাদ্বীপে পৌঁছে দেওয়া হয়েছে।

জ্বালানি ঘাটতির কারণে শ্রীলঙ্কায় বর্তমানে বিদ্যুৎ সাশ্রয়ে কড়া নিয়ম জারি করা হয়েছে, যার ফলে সরকারি দপ্তরে সপ্তাহে চার দিন কাজের নিয়ম এবং বেসরকারি ক্ষেত্রে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি রাস্তার আলো বন্ধ রেখে এবং এসি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ভারতের এই তাৎক্ষণিক সহায়তার জন্য শ্রীলঙ্কা সরকার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতৃত্ব সংকটের মোকাবিলায় ভারতের ট্যাক্স মডেল অনুসরণের পরামর্শ দিয়েছেন এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাশিয়ার সঙ্গেও আলোচনা শুরু করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *