বাংলায় ভোটের ময়দানে হেভিওয়েট প্রার্থীদের তালিকা ঘোষণা করল কংগ্রেস
March 29, 20268:38 pm

আসন্ন নির্বাচনে রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। রাসবিহারী থেকে আশুতোষ চট্টোপাধ্যায় এবং বালিগঞ্জ কেন্দ্রে রোহন মিত্রকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছেন চাকুলিয়ার আলি ইমরান রামজ (ভিক্টর), দমদমের সুস্মিতা বিশ্বাস এবং বাগমুণ্ডির নেপাল মাহাতো। মালতিপুর থেকে মৌসম বেনজির নুর এবং কলকাতা বন্দর এলাকায় আকিব গুলজার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজারহাট গোপালপুর ও হাসন কেন্দ্রে যথাক্রমে পার্থ ভৌমিক এবং মিল্টন রশিদকে লড়াইয়ের ময়দানে নামিয়েছে দল। নির্বাচনের প্রচার তুঙ্গে তুলতে রাজ্যে রাহুল গান্ধির দুটি জনসভা করার কথা রয়েছে। পাশাপাশি প্রচারের ঝাপিয়ে পড়তে পারেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধিও। কেন্দ্রীয় নেতৃত্বের এই সফর কর্মীদের মধ্যে নতুন উৎসাহ জোগাবে বলে আশা করছে প্রদেশ কংগ্রেস শিবির।