ট্রাম্পের বিমানে কি হামলা হতে চলেছিল? মাঝ আকাশে ড্রোন এবং রহস্যময় বিমান ঘিরে তীব্র চাঞ্চল্য

ট্রাম্পের বিমানে কি হামলা হতে চলেছিল? মাঝ আকাশে ড্রোন এবং রহস্যময় বিমান ঘিরে তীব্র চাঞ্চল্য

ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে তখন প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক রুদ্ধশ্বাস ঘটনা। ট্রাম্পের বিমানের অত্যন্ত কাছ দিয়ে উড়ে যেতে দেখা গেল একটি রহস্যময় ড্রোন এবং একটি পরিচয়হীন অসামরিক বিমান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মুহূর্তের মধ্যে আসরে নামতে হয় মার্কিন যুদ্ধবিমান F-16-কে।

রবিবার দুপুরের এই ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ফ্লোরিডার আকাশ। ট্রাম্পের বিমান ওড়ার ঠিক আগমুহূর্তে একটি ড্রোন বিমানবন্দরের অতি সংবেদনশীল এলাকায় ঢুকে পড়ে। নিরাপত্তার খাতিরে তৎক্ষণাৎ সমস্ত বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে একটি ব্যক্তিগত অসামরিক বিমান আকাশসীমার নিয়ম লঙ্ঘন করে ট্রাম্পের বিমানের দিকে এগোতে থাকলে গর্জে ওঠে মার্কিন বায়ুসেনার ঘাতক যুদ্ধবিমান F-16।

আকাশে আগুনের গোলা বা ‘ফ্লেয়ার্স’ ছুড়ে ওই রহস্যময় বিমানটিকে সতর্ক করে বায়ুসেনার পাইলটরা। মাটির ওপর থেকে সাধারণ মানুষও সেই আগুনের রোশনাই দেখতে পান, যা নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। যদিও মার্কিন সিক্রেট সার্ভিসের দাবি, প্রেসিডেন্টের নিরাপত্তায় কোনো ত্রুটি হয়নি এবং তিনি সম্পূর্ণ সুরক্ষিত আছেন। তবে ঠিক কী কারণে ওই রহস্যময় বিমান এবং ড্রোনটি প্রেসিডেন্টের গতিপথের এত কাছে চলে এল, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। এফএএ (FAA) এবং গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *