ইরান পাশে দাঁড়াতে নিজের ভেড়া দান করলেন লদাখবাসী, ঘটি-বাটি থেকে গয়না কিছুই বাকি রাখলেন না কাশ্মীরিরা

ইরান পাশে দাঁড়াতে নিজের ভেড়া দান করলেন লদাখবাসী, ঘটি-বাটি থেকে গয়না কিছুই বাকি রাখলেন না কাশ্মীরিরা

ইরানের জন্য উজাড় করে দেওয়া ভালোবাসা আর মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি হলো লাদাখ ও কাশ্মীরে। যুদ্ধবিধ্বস্ত দেশটির পাশে দাঁড়াতে নিজের জমানো শেষ সম্বলটুকুও তুলে দিচ্ছেন সাধারণ মানুষ। কেউ দান করছেন গৃহপালিত ভেড়া, কেউ আবার আদরের সন্তানের কানের দুল বা হাতের বালা। বাদ যাচ্ছে না কচিকাঁচারাও; নিজেদের মাটির ব্যাংক (পিগিব্যাঙ্ক) ভেঙে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে তারা।

খবর অনুযায়ী, গত ৩০ দিন ধরে লেহ ও লাদাখের বাসিন্দারা আমেরিকা-ইসরায়েল হামলার শিকার ইরানের সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন ত্রাণ অভিযান চালাচ্ছেন। জম্মু-কাশ্মীরের চন্দরকোটের ইমামবাড়ায় জড়ো হয়ে শিয়া সম্প্রদায়ের মানুষ নগদ টাকা, সোনা-রুপার গয়না থেকে শুরু করে ঘরের বাসনপত্র পর্যন্ত দান করেছেন। এক ব্যক্তি তার গৃহপালিত ভেড়াটি দান করে দিয়েছেন সাহায্যের জন্য। এমনকি একটি মুরগি নিলামে তুলে ১ লক্ষ ২৫ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে, যা পাঠানো হবে ইরানে।

ভারতীয়দের এই নিঃস্বার্থ ভালোবাসায় আপ্লুত ভারতে অবস্থিত ইরান দূতাবাস। তারা এক বার্তায় জানিয়েছে, কাশ্মীর ও লাদাখের মানুষের এই মানবিকতা ইরান কোনোদিন ভুলবে না। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের পাশে সংহতি জানাতেই উপত্যকার এই বিশাল উদ্যোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *