ট্রেনের শৌচাগারই আস্ত বেডরুম! ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটপাড়ার

ট্রেনের শৌচাগারই আস্ত বেডরুম! ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটপাড়ার

উৎসবের মরসুমে ট্রেনের ভিড় এড়াতে এক যাত্রীর আজব কীর্তি সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। সাধারণ মানুষ যখন তিলধারণের জায়গা পাচ্ছেন না, তখন ওই যুবক ট্রেনের শৌচাগারটিকেই নিজের শোবার ঘরে পরিণত করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের শৌচাগারের দরজা বন্ধ করে নিজের জিনিসপত্র ছড়িয়ে আয়েশ করে শুয়ে আছেন তিনি। এমনকি অন্য যাত্রীদের প্রশ্নের উত্তরে হাসিমুখে সেটিকে নিজের ঘর বলেও দাবি করেন ওই ব্যক্তি।

ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ পেতেই প্রায় আট লক্ষ মানুষ তা দেখে ফেলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বিষয়টিকে নিছক মজা হিসেবে দেখলেও, অনেকেই ট্রেনের শৌচাগার দখল করে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ানোর তীব্র সমালোচনা করেছেন। রেল পরিষেবার মান এবং যাত্রীদের দায়িত্বজ্ঞান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হলেও রেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

View this post on Instagram

A post shared by VishaL (@mr.vishal_sharma_)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *