ফলাকাটায় আসছেন অভিষেক, তুঙ্গে প্রস্তুতি আর হেলিকপ্টার ট্রায়ালে টগবগ করছে তৃণমূল শিবির

ফলাকাটায় আসছেন অভিষেক, তুঙ্গে প্রস্তুতি আর হেলিকপ্টার ট্রায়ালে টগবগ করছে তৃণমূল শিবির

আলিপুরদুয়ারের ফালাকাটায় রাজনৈতিক উত্তাপ এখন চরমে। ১লা এপ্রিল বুধবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে মিল রোডের মাঠে জনসভা করতে আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ এই সভাকে কেন্দ্র করে ফালাকাটায় সাজ সাজ রব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হেলিকপ্টারের ট্রায়াল রান। সভাস্থলে মঞ্চ নির্মাণ থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা— সবক্ষেত্রেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হেভিওয়েট এই নেতার আগমনকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ও চাঙ্গাভাব দেখা দিয়েছে। জনসভা সফল করতে কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *