রাহুলের মুখাগ্নি করল ১৩ বছরের পুত্র সহজ

রাহুলের মুখাগ্নি করল ১৩ বছরের পুত্র সহজ

একদম নিশ্চুপ। থমথমে চোখে মায়ের সঙ্গে এদিন শ্মশানে ঢোকে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ১৩ বছরের পুত্র সহজ। বাবার মুখাগ্নি করেছে সেই-ই। বিকেল ৫:১২ নাগাদ চুল্লিতে ঢোকানো হয় অভিনেতার দেহ। তার পরেই মায়ের সঙ্গে শ্মশান থেকে বেরিয়ে আসে সহজ। কঠিন নিশ্চুপ ছিল সে। রাহুলের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে তাঁর অস্থিভস্ম হাতে নিয়ে বার হতে দেখা যায় মা ও ছেলেকে। বাবুঘাটের গঙ্গায় ভাসানো হয় রাহুলের অস্থিভস্ম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *