ইরানের বিনাশ চায় মুসলিম দেশগুলোই ট্রাম্পের কানে চুপিচুপি কী বিষ ঢাললেন আরবের শক্তিশালী শাসকরা

ইরানের বিনাশ চায় মুসলিম দেশগুলোই ট্রাম্পের কানে চুপিচুপি কী বিষ ঢাললেন আরবের শক্তিশালী শাসকরা

শান্তির বারতা আড়ালে আসলে কি ধ্বংসের ছক কষছে সৌদি আরব ও আরব আমিরাত? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন দাবার চাল পাল্টে যাচ্ছে দ্রুত। মুখে শান্তির কথা বললেও পর্দার আড়ালে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে চরম আঘাত হানার জন্য উস্কানি দিচ্ছে প্রভাবশালী মুসলিম দেশগুলো। তাদের দাবি, এখনই সময় তেহরানের সামরিক শক্তি ও পরমাণু কর্মসূচি চিরতরে গুঁড়িয়ে দেওয়ার।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো মনে করছে, ইরান এখন কোণঠাসা। এই সুযোগে দেশটির শাসনব্যবস্থায় বড় পরিবর্তন আনা বা তাদের প্রক্সি যুদ্ধের ক্ষমতা কেড়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছে না তারা। এমনকি সংযুক্ত আরব আমিরাত ইরানের ওপর সরাসরি স্থল অভিযানের পক্ষেও মত দিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও পড়েছেন দ্বিমুখী চাপে। একদিকে আরব দেশগুলোর এই প্রচ্ছন্ন উস্কানি, অন্যদিকে বিশ্ব অর্থনীতি ও যুদ্ধের ক্ষয়ক্ষতির ভয়। ইরান সরাসরি হুমকি দিয়ে রেখেছে যে, হামলা বাড়লে তারা উপসাগরীয় দেশগুলোর তেল ও জল শোধনাগার উড়িয়ে দেবে। হোর্মুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় কাঁপছে বিশ্ববাজার। নিজেদের অস্তিত্ব রক্ষা নাকি চিরশত্রুকে নির্মূল—কোন পথে হাঁটবে আরব বিশ্ব, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *