মাত্র ৫ দিনে নির্মূল হবে মরণব্যাধি ক্যানসার? বিজ্ঞানীদের অভাবনীয় আবিষ্কারে বিশ্বজুড়ে শোরগোল

মাত্র ৫ দিনে নির্মূল হবে মরণব্যাধি ক্যানসার? বিজ্ঞানীদের অভাবনীয় আবিষ্কারে বিশ্বজুড়ে শোরগোল

বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাবিজ্ঞানে নতুন আশার আলো দেখালেন গবেষকরা। বিশেষ করে গত দশ বছরে ক্যানসার আক্রান্তের হার ৫৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার আবহে গবেষকদের এই নতুন আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জীবনযাত্রার পরিবর্তন ও পরিবেশগত কারণে ক্যানসার এখন সব বয়সের মানুষের জন্যই বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময়েই জানা গিয়েছে যে, মাত্র ৫ দিনের বিশেষ চিকিৎসায় ক্যানসার কোষকে সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মাস জেনারেল ক্যানসার সেন্টার’-এর গবেষকরা অত্যন্ত বিপজ্জনক মস্তিষ্কের ক্যানসার ‘গ্লিওব্লাস্টোমা’ (Glioblastoma) নিরাময়ে ‘CAR-T’ সেল থেরাপির একটি নতুন রূপ উদ্ভাবন করেছেন। ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গবেষকরা ‘CARv3-TEAM-E T’ নামক একটি বিশেষ ওষুধ ব্যবহার করে তিনজন রোগীর ওপর সফলভাবে পরীক্ষা চালিয়েছেন। এই পদ্ধতিতে রোগীর নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী কোষকে ল্যাবরেটরিতে অ্যান্টিবডির সাথে যুক্ত করে পুনরায় শরীরে প্রবেশ করানো হয়।

গবেষণায় দেখা গিয়েছে, ৫৭ থেকে ৭৪ বছর বয়সী রোগীদের মধ্যে এই থেরাপি প্রয়োগ করার মাত্র ৫ দিনের মধ্যে একজনের মস্তিষ্কের টিউমার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছে। অন্য এক রোগীর ক্ষেত্রে মাত্র কয়েক মাসের ব্যবধানে টিউমারের আকার প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। এই পদ্ধতিতে সরাসরি মস্তিষ্কে ইনজেকশন দেওয়া হয়, যা ক্যানসার কোষকে দ্রুত ধ্বংস করতে শুরু করে। যদিও প্রাথমিক পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে সামান্য জ্বর বা শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে, তবে চিকিৎসকরা একে ক্যানসার চিকিৎসায় এক বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, এই চিকিৎসা পদ্ধতি যদি বৃহত্তর পরিসরে সফল হয়, তবে আগামী দিনে ক্যানসার নিরাময়ে দীর্ঘমেয়াদী এবং কষ্টকর কেমোথেরাপির প্রয়োজনীয়তা ফুরিয়ে আসতে পারে। বর্তমানে এই থেরাপি নিয়ে আরও গভীরতর গবেষণা চালানো হচ্ছে যাতে এর কার্যকারিতা এবং নিরাপত্তা ১০০ শতাংশ নিশ্চিত করা যায়। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এই সাফল্য ক্যানসার আক্রান্ত রোগীদের বাঁচার নতুন স্বপ্ন দেখাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *