WB Election 2026: বিজেপির কোটিপতি প্রার্থী তালিকায় চমকে যাওয়ার মতো তথ্য!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফার ভোটের আগেই বিজেপির প্রার্থীদের সম্পত্তির খতিয়ান ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। নির্বাচন কমিশন ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) তথ্যানুযায়ী, প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতাকারী বিজেপি প্রার্থীদের অর্ধেকেরও বেশি কোটিপতি। উত্তরবঙ্গ থেকে রাঢ়বঙ্গ পর্যন্ত বিস্তৃত বিজেপির এই তালিকায় থাকা প্রার্থীদের ব্যক্তিগত স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা।
কোটিপতি প্রার্থীদের তালিকায় উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন মাথাভাঙ্গার নিশীথ প্রামাণিক, শিলিগুড়ির ডঃ শঙ্কর ঘোষ, শ্যামপুরের হিরণ চট্টোপাধ্যায় এবং এগরা কেন্দ্রের দিব্যেন্দু অধিকারী। প্রার্থীদের এই সম্পত্তির পরিমাণ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি দাবি করেছে, তাদের প্রার্থীরা নিজ নিজ পেশায় সফল এবং তাদের আয় স্বচ্ছ। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, ‘গরিবের দল’ হিসেবে দাবি করলেও বিজেপি আসলে ধনকুবেরদের দল।