একটি ডিমের দাম ২ লাখ রিয়াল! চরম সংকটে ইরানের সাধারণ মানুষ

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জোড়া ফলায় দেশটির অর্থনীতি এখন খাদের কিনারায়। মুদ্রাস্ফীতির দাপটে মুদ্রার মান প্রতিদিন তলানিতে ঠেকছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের রান্নাঘরে।
আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও বেকারত্ব বর্তমানে ইরানে খাদ্যদ্রব্যের দাম ১১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, একটি ডিম কিনতেই নাগরিকদের ব্যয় করতে হচ্ছে প্রায় ২০ লাখ রিয়াল। আকাশছোঁয়া দামের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নূন্যতম পুষ্টির জোগান।
ব্যবসায়িক মন্দা ও অনিশ্চিত ভবিষ্যৎ লাগাতার নিষেধাজ্ঞার ফলে বিদেশের সঙ্গে বাণিজ্য কার্যত স্তব্ধ। কল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে বেকারত্ব চরম আকার ধারণ করেছে। মুদ্রার দ্রুত অবমূল্যায়ন এবং কর্মসংস্থানের অভাব সাধারণ জনগণকে এক অনিশ্চিত ও কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
এক ঝলকে
- আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধের প্রভাবে ইরানের অর্থনীতি বিপর্যস্ত।
- মুদ্রাস্ফীতির কারণে খাদ্যদ্রব্যের দাম ১১০ শতাংশের বেশি বেড়েছে।
- একটি ডিমের দাম পৌঁছেছে ২০ লাখ রিয়াল বা ২ লক্ষের ঘরে।
- বেকারত্ব ও ব্যবসায়িক মন্দায় চরম সংকটে দিন কাটাচ্ছেন নাগরিকরা।