চাণক্য নীতি: মানুষের এই একটি অভ্যাসই জীবনের ধ্বংস ডেকে আনে! আপনার মধ্যে নেই তো?

চাণক্য নীতি: মানুষের এই একটি অভ্যাসই জীবনের ধ্বংস ডেকে আনে! আপনার মধ্যে নেই তো?

প্রাচীন ভারতের প্রখ্যাত কূটনীতিবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক আচার্য চাণক্য তাঁর ‘চাণক্য নীতি’ গ্রন্থে মানুষের জীবনধারা ও আচরণের যে পথনির্দেশিকা দিয়ে গেছেন, তা আজও সমসাময়িক। চাণক্যের মতে, একজন মানুষের সফল হওয়ার পথে মেধা বা পরিশ্রমের চেয়েও বড় বাধা হয়ে দাঁড়ায় তার নিজের ভেতরের কিছু চারিত্রিক ত্রুটি। তিনি মনে করেন, আত্মবিশ্লেষণ ছাড়া প্রকৃত উন্নতি আসাম্ভব।

অন্ধপতনের মূল কারণ যখন ‘অহমিকা’

আচার্য চাণক্যের বিশ্লেষণ অনুযায়ী, মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্গুণ হলো ‘আমি সব জানি’—এই ভ্রান্ত ধারণা। যখন কোনো ব্যক্তি মনে করেন যে তিনি সর্বজ্ঞ এবং তাঁর আর নতুন কিছু শেখার প্রয়োজন নেই, ঠিক সেই মুহূর্ত থেকেই তাঁর অধঃপতন শুরু হয়। এই মানসিকতা মানুষের প্রগতির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। চাণক্য সতর্ক করেছেন যে, নিজেকে সর্বজ্ঞানী ভাবলে নতুন জ্ঞান আহরণের পথ রুদ্ধ হয়ে যায়। ফলে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রতিযোগিতায় সেই ব্যক্তি ক্রমশ পিছিয়ে পড়েন এবং এক সময় অপ্রাসঙ্গিক হয়ে যান। তাঁর মতে, একজন প্রকৃত জ্ঞানীর প্রধান বৈশিষ্ট্য হলো সর্বদা শেখার মানসিকতা বজায় রাখা।

মিথ্যাচার ও চারিত্রিক স্খলনের প্রভাব

অহংকারের পাশাপাশি মিথ্যা বলার অভ্যাসকে মানুষের অন্যতম বড় চারিত্রিক ত্রুটি হিসেবে চিহ্নিত করেছেন চাণক্য। তাঁর মতে, পরিস্থিতি যাই হোক না কেন, সত্যের পথ ত্যাগ করা উচিত নয়। বারংবার মিথ্যা বলার ফলে মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। সামাজিক ও ব্যক্তিগত জীবনে একবার বিশ্বাস হারিয়ে ফেললে তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদে মানুষের পতন নিশ্চিত করে।

সাফল্যের চাবিকাঠি আত্মশুদ্ধি

চাণক্য নীতি অনুযায়ী, অন্যের দোষ খোঁজার আগে নিজের ভুলগুলো চিহ্নিত করা জরুরি। যখন আমরা কাউকে দোষারোপ করি, তখন আঙুল মূলত নিজের দিকেই থাকে। তাই সফল হতে হলে প্রথমে নিজের ত্রুটিগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো সংশোধন করতে হবে। চাণক্যের মতে, আত্মতৃপ্তির বদলে নিরন্তর শেখার আগ্রহ এবং সত্যনিষ্ঠাই একজন মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। অন্যথায়, অহংকার এবং মিথ্যা মানুষের সাজানো জীবন ধ্বংস করে দিতে যথেষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *