সব কলেজের পরিচালন সমিতি ভাঙল সরকার
May 14, 20264:47 am

প্রশাসনিক শুদ্ধিকরণ নাকি রাজনীতির রং বদল? শপথ গ্রহণের রেশ কাটতে না কাটতেই উচ্চশিক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ করল নবগঠিত বিজেপি সরকার। বুধবার একটি কড়া নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতি একযোগে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দফতরের এই নজিরবিহীন সিদ্ধান্তে শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনিক স্তরে শুরু হয়েছে বড়সড় রদবদল।