ফাইল আছে কাউকে ছাড়ব না: মুখ্যমন্ত্রী
May 14, 20266:13 am

মমতা জমানায় প্রাথমিক বিদ্যালয়ের ইউনিফর্ম নিয়ে হওয়া দুর্নীতির তদন্তে এবার কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানান, তাঁর হাতে ওই দুর্নীতির সমস্ত ফাইল রয়েছে। গরিব ও অনগ্রসর পরিবারের শিশুদের পোশাক নিয়ে যারা অনিয়ম করেছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তেই এই কড়া পদক্ষেপ।