সাবধান: হেলমেট না থাকলে বাতিল লাইসেন্স
May 14, 20266:22 am

রাজ্যে পথ দুর্ঘটনা রুখতে হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিল নবান্ন। নতুন নির্দেশিকা অনুযায়ী, গলি বা হাইওয়ে যেখানেই হেলমেট ছাড়া ধরা পড়লে এবার শুধু জরিমানা নয়, সরাসরি ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে পারবে পুলিশ। এমনকি বাইকের পিছনের আরোহীর মাথায় সুরক্ষা কবচ না থাকলেও দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও কড়া নজরদারি চালিয়ে ই-চালান পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।