উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ আজ, এই ওয়েবসাইটে থেকে রেজাল্ট দেখা যাবে

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ আজ, এই ওয়েবসাইটে থেকে রেজাল্ট দেখা যাবে

রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজ, বৃহস্পতিবার ঘোষিত হবে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল সাড়ে ১০টায় বিদ্যাসাগর ভবনে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। এই ঘোষণার মাধ্যমেই স্পষ্ট হবে এ বছরের মেধা তালিকা এবং পাশের হারের সামগ্রিক চিত্র।

অনলাইনে ফলাফল দেখার সুবিধা

বেলা ১১টা থেকে পরীক্ষার্থীরা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও একাধিক পোর্টালে ফলাফল দেখতে পাবেন। সরকারি ওয়েবসাইট http://result.wb.gov.in ছাড়াও ১৪টি বেসরকারি ওয়েবসাইট এবং চারটি নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের রোল নম্বর দিয়ে রেজাল্ট জানতে পারবেন। ডিজিটাল মার্কশিট ডাউনলোডের পাশাপাশি দ্রুত ফল পাওয়ার জন্য একাধিক বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে সংসদের পক্ষ থেকে।

ভর্তি নিয়ে রাজ্য সরকারের বিশেষ নির্দেশনা

ফলাফল প্রকাশের পরপরই উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে কোনো সময় নষ্ট না হয়, সে বিষয়ে তৎপরতা দেখিয়েছে রাজ্য প্রশাসন। উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোনোর চার দিনের মাথায় অর্থাৎ আগামী সোমবার থেকেই রাজ্যের সমস্ত কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই দ্রুত সিদ্ধান্তের ফলে পড়ুয়ারা কোনো দীর্ঘসূত্রিতা ছাড়াই সরাসরি স্নাতক স্তরে ভর্তির পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। একাডেমিক ক্যালেন্ডার বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই রকেট গতির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *