রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, চরম জ্বালানি সংকটের মাঝেই বড় স্বস্তি পেল ভারত?
May 20, 20264:54 am
বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের মাঝেই সমুদ্রে ভাসমান রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আগামী ১৭ জুন পর্যন্ত বাড়াল মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই ৩০ দিনের ছাড়ের সিদ্ধান্তে ভারতের মতো আমদানিকারী দেশগুলো সাময়িক স্বস্তি পেল। তবে পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার ওপর নির্ভর না করে দেশের মানুষের অর্থনৈতিক স্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই ভারত রাশিয়া থেকে তেল আমদানি জারি রাখবে।