১ জুন থেকে চালু হচ্ছে ‘যুবশক্তি’ পোর্টাল: বেকাররা পাবেন মাসে ৩,০০০ টাকা, জানুন আবেদনের খুঁটিনাটি!

১ জুন থেকে চালু হচ্ছে ‘যুবশক্তি’ পোর্টাল: বেকাররা পাবেন মাসে ৩,০০০ টাকা, জানুন আবেদনের খুঁটিনাটি!

রাজ্যের বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার হাত বাড়িয়ে দিতে এক বড়সড় পদক্ষেপ নিয়েছে নতুন রাজ্য সরকার। আগামী ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে সরকারের বহুপ্রতীকিত ‘যুবশক্তি পোর্টাল’ (Juboshokti Portal)। এই প্রকল্পের আওতায় রাজ্যের বেকাররা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং চাকরির পরীক্ষার্থীরা এককালীন ১৫,০০০ টাকার আর্থিক সাহায্য পাবেন। পূর্ববর্তী সরকারের জমানার ১৫০০ টাকার যুবশ্রী ভাতাকে দ্বিগুণ করে এই নতুন ‘যুবশক্তি’ প্রকল্প নিয়ে আসা হয়েছে।

হাতে আর মাত্র ৪ দিন! ১ জুন থেকেই যুবশক্তি পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইট https://juboshokti.in/-এ গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন আবেদনকারীরা। এছাড়া এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের (Employment Bank) অফিশিয়াল সাইটেও এই আবেদনের সরাসরি লিঙ্ক পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা ও ‘যুবশক্তি ভরসা কার্ড’

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীদের একটি বিশেষ ‘যুবশক্তি ভরসা কার্ড’ তৈরি করতে হবে। আবেদনের জন্য নিম্নলিখিত শর্তগুলি পূরণ করা আবশ্যক:

  • বাসস্থান: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
  • বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • কর্মসংস্থান: আবেদনকারীকে এই মুহূর্তে সম্পূর্ণ বেকার বা কর্মহীন হতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Documents Required)

অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় নিচের নথিপত্রগুলির স্ক্যান করা পিডিএফ (PDF) কপি আপলোড করতে হবে। নথি আসাম্পূর্ণ থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে:

১. ভোটার আইডি কার্ড (Voter ID Card)

২. আধার কার্ড (Aadhaar Card)

৩. বয়সের প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)

৪. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট

৫. ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবি (যাতে আইএফএসসি কোড ও অ্যাকাউন্ট নম্বর স্পষ্ট থাকে)

৬. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

৭. একটি সচল মোবাইল নম্বর (ওটিপি ও যোগাযোগের জন্য)

কীভাবে করবেন আবেদন? (Step-by-Step Process)

  • স্টেপ ১: প্রথমে যুবশক্তি প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট https://juboshokti.in/-এ যান।
  • স্টেপ ২: হোম পেজে থাকা ‘আবেদন করুন’ বা ‘Registration’ অপশনটিতে ক্লিক করুন।
  • স্টেপ ৩: এবার আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাংকের আইএফএসসি (IFSC) কোডসহ সমস্ত ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
  • স্টেপ ৪: নির্দেশিত স্থানগুলিতে ভোটার কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত শংসাপত্র এবং ব্যাংকের পাসবুকের স্ক্যান কপি (PDF) আপলোড করুন। আপনার পাসপোর্ট সাইজ ছবিও আপলোড করতে হবে।
  • স্টেপ ৫: সমস্ত তথ্য পুনরায় যাচাই করে নিয়ে ফর্মটি ফাইনাল ‘সাবমিট’ করুন এবং ভবিষ্যতের জন্য অ্যাপ্লিকেশন রসিদটি প্রিন্ট করে রাখুন।

এক ঝলকে

  • ১ জুন থেকে চালু হচ্ছে ‘যুবশক্তি’ পোর্টাল; আবেদন করলেই মিলবে মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা।
  • চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের দেওয়া হবে এককালীন ১৫,০০০ টাকার আর্থিক সহায়তা।
  • ২১ থেকে ৪০ বছর বয়সী রাজ্যের যেকোনো মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতী এই প্রকল্পের যোগ্য।
  • আবেদনের জন্য ভোটার, আধার, শিক্ষাগত নথি এবং ব্যাংকের পাসবুক নিয়ে https://juboshokti.in/ পোর্টালে লগইন করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *