“আমি তোমাদের সাথে যৌনতায় লিপ্ত হবো!” ক্লাসরুমে অশালীন মন্তব্য করে বরখাস্ত শিক্ষিকা

শ্রেণিকক্ষে আপত্তিকর আচরণ ও মন্তব্য, চাকরি হারালেন শিক্ষিকা!
আমেরিকার ফ্লোরিডার মিনোলার লেক মিনালা হাইস্কুলে এক নারী শিক্ষিকার অশালীন কর্মকাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অ্যাঞ্জেলা পেথ জর্ডান নামে ওই শিক্ষিকা শ্রেণিকক্ষে পড়ানোর পরিবর্তে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং নিজেকে ‘কোটি ডলারের যৌনকর্মী’ বলে পরিচয় দিয়ে আলোচনার জন্ম দেন। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং জর্ডানকে তার পদ থেকে অব্যাহতি দেয়।
অশালীন আচরণ ও আইন অমান্য
অভিযোগ রয়েছে, শ্রেণিকক্ষে ওই শিক্ষিকা শুধু অশালীন শব্দই ব্যবহার করেননি, বরং তিনি শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান এবং অশ্লীল নৃত্য প্রদর্শন করেন। একজন ছাত্রী অভিযোগ করেছেন যে, ক্লাস শেষে বেরিয়ে যাওয়ার সময় শিক্ষিকা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তার মাথা ও ঘাড়ে হাত দিয়ে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেন। স্কুলের নিরাপত্তা কর্মী ও উপাধ্যক্ষ তাকে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যেতে বললে তিনি তা অগ্রাহ্য করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ঘটনাস্থলে আসতে হয় এবং আটকের সময়ও ওই শিক্ষিকা পুলিশের সাথে তর্ক করেন।
জর্ডানের এই অদ্ভুত ও আপত্তিকর আচরণের নেপথ্যে তার ‘বাইপোলার ডিজঅর্ডার’ নামক মানসিক সমস্যা থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো একটি পবিত্র স্থানে শিক্ষকের এ ধরনের অসংলগ্ন আচরণ ও শিষ্টাচারহীনতা স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এর ফলে শিক্ষা পরিবেশে নিরাপত্তা ও নৈতিকতার বিষয়টি নতুন করে সামনে এসেছে।