“খেলা তো সবে শুরু, এবার আমি বড় খেলা খেলব!” বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

“খেলা তো সবে শুরু, এবার আমি বড় খেলা খেলব!” বিজেপির বিরুদ্ধে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘খেলা হয়েছে, সময়মতো বড় খেলা হবে’: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর বিজেপি-কে হুঙ্কার মমতার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ বিজেপি-র কাছে পরাজয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র উত্তজনা বিরাজ করছে। এবার এই পরিস্থিতির মধ্যেই বিজেপি-র বিরুদ্ধে দলের ভাঙন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ তুলে গর্জে উঠলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় তিনি বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমার সাথে খেলা হয়েছে, এবার সময় এলে আমিও বড় খেলা খেলব।”

বিজেপি-র বিরুদ্ধে ষড়যন্ত্র ও দমনপীড়নের অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, বিজেপি ভয় দেখিয়ে তৃণমূলের বিধায়কদের দলত্যাগ করানোর চেষ্টা করছে। তিনি বলেন, “আজ তোমাদের ভালো সময় চলছে বলেই এসব করছ, তবে মনে রেখো আমি এর চেয়ে বড় খেলা খেলব।” এছাড়া, মঙ্গলবার কলকাতায় নির্ধারিত প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের অনুমতি না মেলা এবং রানি রাসমণি রোডে মঞ্চ তৈরির সরঞ্জাম সরিয়ে দেওয়ার ঘটনায় তিনি পুলিশি নিরপেক্ষতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। মমতা বলেন, “পুলিশের কাজ জনগণের রক্ষা করা, অথচ তারা বিধায়কদের ভয় দেখাচ্ছে। এমনকী আমার নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছে।”

অভিষেকের উপর হামলার প্রসঙ্গ

গত ৩০ মে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাটি যে পূর্বপরিকল্পিত ছিল, তা নিয়ে সরব হয়েছেন মমতা। তিনি দাবি করেন, পুলিশের মদতে বিজেপি কর্মীরাই এই হামলার সঙ্গে যুক্ত। তিনি অভিযোগ করেন, “অভিষেকের উপর হামলার সময় আসল দোষীদের গ্রেফতার না করে উল্টো নির্দোষদের ধরা হয়েছে। আমার কাছে প্রমাণ আছে বিজেপি-র লোকেরা বাইরে থেকে লোক এনে এই হামলা চালিয়েছে।” এমনকী অভিষেককে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ

দলের সংকটময় সময়ে কর্মীদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস ভয় পাওয়ার মতো দল নয়। তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রায় ২,৫০০টি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং অরাজকতার চরম সীমায় পৌঁছেছে প্রশাসন। তিনি বলেন, “পরিস্থিতি এতটাই খারাপ যে তা ভাষায় প্রকাশ করা যায় না।” সবশেষে বিজেপি নেতৃত্বকে সতর্ক করে তিনি বলেন, ভয় দেখিয়ে বা ঘুষ দিয়ে তৃণমূলকে ভাঙা সম্ভব নয়, বরং এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই দল আরও শক্তিশালী হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *