ওলা-উবারকে টেক্কা দিতে দিল্লিতে এল গ্রিন এসএম লিমো! জানুন নতুন এই ইলেকট্রিক ট্যাক্সির চমক

ভারতের দ্রুত বর্ধনশীল রাইড-হেলিং বাজারে এবার প্রবেশ করল একটি নতুন নাম। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভিয়েতনামের মবিলিটি কো ম্পা নি গ্রিন এসএম ভারতে তাদের প্রথম ইলেকট্রিক ট্যাক্সি পরিষেবা ‘গ্রিন এসএম লিমো’ চালু করেছে। প্রাথমিকভাবে দিল্লি-এনসিআর অঞ্চলে এই পরিষেবা শুরু হলেও আগামী দিনে দেশের অন্যান্য বড় শহরেও তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে কো ম্পা নির। ভিয়েতনাম, লাওস, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের পর ভারত হল গ্রিন এসএম-এর পঞ্চম আন্তর্জাতিক বাজার।
অত্যাধুনিক সুবিধা ও কঠোর নিরাপত্তা
এই পরিষেবায় যাত্রীদের যাতায়াতের জন্য ৭-আসন বিশিষ্ট ‘ভ্যানফাস্ট লিমো গ্রিন’ ইলেকট্রিক যান ব্যবহার করা হচ্ছে। যাত্রীদের আরামদায়ক অভিজ্ঞতার কথা মাথায় রেখে গাড়িতে পানীয় জল এবং ওয়েট টিস্যুর মতো অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে। এছাড়া যাত্রী নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ ‘সিকিউর-টু-সেফ’ সিস্টেম। এর আওতায় গাড়ির ভেতরে ও বাইরে ক্যামেরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভিত্তিক ফিচার এবং চালক ও যাত্রী উভয়ের জন্য ইমার্জেন্সি সাপোর্ট বোতাম যুক্ত করা হয়েছে। ‘রাইড ফাইভ স্টার’ মডেলের ওপর ভিত্তি করে পরিচালিত এই পরিষেবায় চালকদের গাড়ি চালানো ছাড়াও গ্রাহক পরিষেবা ও নিরাপত্তার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বুকিং পদ্ধতি ও লঞ্চ অফার
গ্রাহকরা কো ম্পা নির নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যান্ড্রয়েড এবং আইওএস) মাধ্যমে খুব সহজেই এই ট্যাক্সি বুক করতে পারবেন। এছাড়া হেল্পলাইন নম্বরে কল করে অথবা সরাসরি রাস্তা থেকেও এই ট্যাক্সি পরিষেবা নেওয়া যাবে। যাত্রীদের আকৃষ্ট করতে কো ম্পা নি একটি লঞ্চ অফারও ঘোষণা করেছে, যেখানে ৫ থেকে ১১ জুন ২০২৬ সালের মধ্যে অ্যাপের মাধ্যমে বুকিং করলে ২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
যানবাহন জনিত ক্রমবর্ধমান দূষণ কমানোর পাশাপাশি রাইড-হেলিং বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তারকারী সংস্থাগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এই ট্যাক্সি পরিষেবার ফলে একদিকে যেমন পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত হবে, তেমনি সাধারণ যাত্রীরাও যাতায়াতের ক্ষেত্রে একটি আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী নতুন বিকল্প পাবেন।