ইন্দ্রনীলকে নিশানা করে দফতরের চেয়ার বদলালেন নতুন মন্ত্রী
June 11, 20266:04 am

বিজেপি সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর এবং পর্যটন দফতরের দায়িত্ব পেয়েছেন পূর্ণিমা চক্রবর্তী। তবে নিজের দফতরে ঢুকে পুরনো চেয়ারে বসতে চাইলেন না তিনি! তাঁর আর্জিতে সেই চেয়ার বদলাতে হল। দফতরে এসে পূর্ণিমা প্রথমেই জানতে চান, নির্দিষ্ট ওই চেয়ারটি বদলানো যাবে কিনা। তিনি বলেন, ‘যিনি আগে ছিলেন (ইন্দ্রনীল সেন), অনেক কীর্তি ঘটিয়েছেন। বাংলাকে অন্ধকারে নিয়ে যেতে অনেক কিছু করেছেন। তাই ওই চেয়ারে বসব না।’