সরকারি রেশন সামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে চাঞ্চল্য, আটক গোডাউন মালিক

সরকারি রেশন সামগ্রী অবৈধভাবে মজুত করার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় অভিযুক্ত ফিরোজ মল্লিক নামে এক ব্যক্তির দুটি গোডাউনে অভিযান চালানো হয়েছে। অভিযানের পর পুলিশ ফিরোজ মল্লিককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
তদন্তকারীরা গোডাউন থেকে প্রচুর পরিমাণে সরকারি ছাপ দেওয়া বস্তা উদ্ধার করেছেন। জেরার মুখে অভিযুক্ত ফিরোজ দাবি করেছেন, তিনি কোনো বেআইনি কাজ করেননি। তার দাবি, বিভিন্ন সাধারণ রেশন উপভোক্তাদের (কার্ড হোল্ডার) কাছ থেকে অল্প পরিমাণে চাল সংগ্রহ করে তিনি এই গোডাউনে মজুত করেছিলেন। বিষয়টি নিয়ে ধন্দ তৈরি হয়েছে তদন্তকারীদের মধ্যে।
অন্যদিকে, সই জালিয়াতি কাণ্ডে আজ আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে তলব করা হয়েছে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের খাতিরে তাকে কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।