বিনোদনের চেয়ে রাজনীতিতেই বাঙালির বেশি আগ্রহ, বিস্ফোরক বিক্রম!

বিনোদনের চেয়ে রাজনীতিতেই বাঙালির বেশি আগ্রহ, বিস্ফোরক বিক্রম!

একসময় টলিউডের বহু তারকা রাজনীতিতে যোগ দিলেও বর্তমানে অনেকেই রাজনীতির ময়দান ছেড়ে ফের পুরোদমে অভিনয়ে ফিরছেন। এই দলবদল এবং রাজনীতির আঙিনায় শিল্পীদের উপস্থিতি নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট মত, বাঙালির বিনোদন প্রেমের চেয়ে রাজনৈতিক সচেতনতা অনেক বেশি প্রবল।

বিভক্ত হচ্ছেন দর্শক
সম্প্রতি জি ফাইভের নতুন সিরিজ ‘তারকাটা’-র প্রচারে এসে অভিনেতা জানান, বিনোদন জগতের তারকারা রাজনীতিতে পা রাখলে দর্শকদের মধ্যে বিভাজন তৈরি হয়। সাধারণ মানুষের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ায়, একই ছবিতে আলাদা রাজনৈতিক দলের শিল্পীদের দেখলে দর্শকদের মনে এক ধরনের পক্ষপাতিত্ব বা অস্বস্তি তৈরি হতে পারে। রাজনৈতিক পরিচয়ের কারণে অভিনেতাদের মূল শিল্পীসত্তা অনেক সময় ঢাকা পড়ে যায়, যার নেতিবাচক প্রভাব সরাসরি ছবির ওপর এসে পড়ে।

বাংলা ছবির প্রতি উদাসীনতা
বিক্রম আক্ষেপের সুরে জানান, একটি ভালো বাংলা ছবি তৈরি করে তা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া বর্তমানে অত্যন্ত কঠিন একটি কাজ। কিছু সমঝদার দর্শক বাংলা ছবির কদর করলেও বৃহত্তর অংশের মধ্যে আগ্রহের অভাব স্পষ্ট। উল্টে হিন্দি বা অন্যান্য ভাষার ছবি বাংলার দর্শকদের কাছে সহজেই প্রশংসা লাভ করে। অভিনেতাদের রাজনৈতিক পরিচয় এই আসাম লড়াইকে আরও কঠিন করে তোলে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য এবং মিয়াং চ্যাং-এর সঙ্গে বিক্রম অভিনীত অ্যাকশন-প্যাকড এই সিরিজ ‘তারকাটা’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *