জেন জি তরুণরা কেন বাদ দিচ্ছে শাদ গার্লস হ্যাভ অল দ্য ফান নাইট!

জেন জি তরুণরা কেন বাদ দিচ্ছে শাদ গার্লস হ্যাভ অল দ্য ফান নাইট!

নতুন ট্রেন্ড: পুরুষদের অন্দরমহলে জনপ্রিয় হয়ে উঠছে নাইটি

নিজস্ব প্রতিবেদন: ভারতের প্রতিটি ঘরে মহিলাদের নিয়মিত পোশাক হিসেবে নাইটির ব্যাপক জনপ্রিয়তা দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে এই পোশাকে এক নতুন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে—এখন অনেক পুরুষও স্বাচ্ছন্দ্যে পরছেন নাইটি। বিশেষ করে নতুন প্রজন্মের ‘জেন জি’ যুবকদের মধ্যে এই পোশাকটি পরার প্রবণতা বাড়ছে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য অনুযায়ী, পুরুষদের নাইটি পরার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকে জানাচ্ছেন, আরামদায়ক পোশাক হিসেবেই তাঁরা নাইটিকে বেছে নিয়েছেন। আবার কারও কারও মতে, পরিবারের সদস্যদের পরামর্শে বা কৌতূহলবশত নাইটি পরে তাঁরা স্বস্তি পাচ্ছেন। তবে বয়স্কদের একাংশের কাছে নাইটি এখনো কেবল মহিলাদের ঘরের পোশাক হিসেবেই বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, নাইটির উৎস কিন্তু ভারত নয়। মূলত ব্রিটেনে ‘ম্যাক্সি ড্রেস’ হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। ব্রিটিশদের হাত ধরেই এই পোশাকের সঙ্গে পরিচিত হয় ভারত। শুরুতে রাতপোশাক হিসেবে এর ব্যবহার সীমাবদ্ধ থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে এটি এদেশের অন্দরমহলের সবচেয়ে জনপ্রিয় পোশাক হয়ে ওঠে। যদিও শাড়ি বা সালোয়ার কামিজের মতো এই পোশাক নিয়ে কোনো বিশেষ বাণিজ্যিক ব্র্যান্ডিং সেভাবে দেখা যায়নি, তবুও সাধারণ মানুষের কাছে নাইটির চাহিদা ও জনপ্রিয়তা আজও তুঙ্গে। বর্তমানে লিঙ্গ নির্বিশেষে এই বিশেষ আরামদায়ক পোশাকটি নতুন করে চর্চায় উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *