মেসির ইভেন্টে বিনা অনুমতিতে মাঠে ঢোকার জের! জুঁইকে ১০ কোটির আইনি নোটিশ শতদ্রুর
June 24, 20266:34 pm

কলকাতা: রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আগেই আইনি পদক্ষেপ নিয়েছিলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। আর এবার তাঁর নিশানায় অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ তথা ধৃত স্বরূপ বিশ্বাসের প্রাক্তন স্ত্রী জুঁই বিশ্বাস। গত ডিসেম্বরে কলকাতায় অনুষ্ঠিত লিওনেল মেসির ইভেন্টে বিনা অনুমতিতে মাঠে ঢোকার অভিযোগে জুঁইয়ের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠালেন শতদ্রু দত্ত।
ইভেন্টের মূল আয়োজক শতদ্রুর অভিযোগ, যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ওই মেগা ইভেন্টের দিন সম্পূর্ণ বেআইনিভাবে এবং কোনওরকম পূর্বানুমতি ছাড়াই স্টেডিয়ামের মাঠে প্রবেশ করেছিলেন জুঁই বিশ্বাস। এই ঘটনার জেরেই এবার মোটা অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিলেন ইভেন্ট আয়োজক।