রথের দিনেও ভিজবে বাংলা! দুর্যোগের পূর্বাভাসে কোন জেলাগুলোতে জারি কমলা সতর্কতা?

রথের দিনেও ভিজবে বাংলা! দুর্যোগের পূর্বাভাসে কোন জেলাগুলোতে জারি কমলা সতর্কতা?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বর্ষণ, যা নতুন সপ্তাহে আরও তীব্র হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৬ জুলাই রথের দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে, যার ফলে জনজীবন কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *