নন্দীগ্রামে প্রার্থীই পাবে না তৃণমূল! উপনির্বাচন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে প্রার্থীই পাবে না তৃণমূল! উপনির্বাচন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রবিবার মেচেদায় পূর্ব মেদিনীপুর জেলার পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকেই তিনি ইঙ্গিত দেন যে, আগামী দুই মাসের মধ্যেই নন্দীগ্রাম কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি। পরবর্তীতে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে এই ভোটগ্রহণ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।

উপনির্বাচনে দলের প্রার্থীর নাম এখনই ঘোষণা না করলেও বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, পুলিশ ও আইপ্যাকের সমর্থন ছাড়া বর্তমান তৃণমূল ভোটে দাঁড় করানোর মতো কোনো প্রার্থীই খুঁজে পাবে না। রাজ্যে পালাবদলের পর তোলাবাজি ও সিন্ডিকেট রাজ সম্পূর্ণ বন্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর জোরালো দাবি, পূর্ব মেদিনীপুরে বিজেপির প্রাপ্ত ভোটের হার আগামী দিনে ৫৬ থেকে বেড়ে ৭০ শতাংশে পৌঁছবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *